শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মন্তব্য রাহুল গান্ধীর
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, বিজেপিই তরুণদের ভবিষ্যৎ স
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, বিজেপিই তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতি করেছে।

প্রশ্নফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। দিল্লির যন্তর মন্তরে ছাত্র-যুবদের ধারাবাহিক বিক্ষোভের মাঝে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই এক্স মাধ্যম রাহুল গান্ধী লেখেন, আপনারাই তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনারা শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি কব্জা করে ধ্বংস করার সুযোগ দিয়েছেন ও তাতে মদত জুগিয়েছেন—এবং এর জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে সুরক্ষা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি স্পষ্ট: ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান এবং যারা তাঁদের ওপর হামলা চালিয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande