দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমির দখল ফিরে পেলেন ৭৬ বছরের জাজেন্দর সিং, প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে দখলের অভিযোগ
কলকাতা, ২৩ জুলাই (হি. স.): দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে নিজের জমির দখল ফিরে পেলেন ৭৬ বছর বয়সি জাজেন্দর সিং। কলকাতা পুরসভার প্রাক্তন এমআইসি এবং বেহালা ১১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারক সিংয়ের বিরুদ্ধে ওই জমি দখল করে রাখার অভিযোগ তুলেছে
জমির প্রকৃত মালিক


কলকাতা, ২৩ জুলাই (হি. স.): দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে নিজের জমির দখল ফিরে পেলেন ৭৬ বছর বয়সি জাজেন্দর সিং। কলকাতা পুরসভার প্রাক্তন এমআইসি এবং বেহালা ১১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারক সিংয়ের বিরুদ্ধে ওই জমি দখল করে রাখার অভিযোগ তুলেছেন তিনি। বৃহস্পতিবার বেহালা ১১৬ নম্বর ওয়ার্ডের পিএন মিত্র ব্রিক ফিল্ড রোডে অবস্থিত জমিটি বেহালা থানার পুলিশের উপস্থিতিতে দখলমুক্ত করা হয় বলে দাবি জমির মালিক পক্ষের। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯৯০ সালে জাজেন্দর সিং জমিটি ক্রয় করেন। পরে জমির মালিকানা নিয়ে এক ব্যক্তির সঙ্গে আইনি বিরোধ শুরু হয়। দীর্ঘ শুনানির পর ২০১৭ সালে আদালত তাঁর পক্ষেই রায় দেয়। অভিযোগ, আদালতের রায়ের পরও তিনি জমির দখল পাননি। বরং তারক সিং ওই জমি ঘিরে পাঁচিল তুলে দখল করে রাখেন বলে দাবি করেছেন জাজেন্দর সিং। জাজেন্দর সিং জানান, জমি ফিরে পাওয়ার জন্য তিনি নবান্নে মুখ্যমন্ত্রী এবং তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের কাছেও আবেদন করেছিলেন। তবে দীর্ঘদিন কোনও সুরাহা হয়নি বলে তাঁর অভিযোগ। তাঁর মেয়ের দাবি, জমি থাকা সত্ত্বেও পরিবার সেখানে বাড়ি নির্মাণ করতে পারেনি এবং বৃদ্ধ বাবা-মাকে মেয়েদের বাড়িতে থাকতে হয়েছে। জমির মালিক পক্ষের দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর পুলিশের উপস্থিতিতে এবং বিজেপি কর্মীদের উপস্থিতিতে জমিটি দখলমুক্ত করা হয়। যদিও অভিযুক্ত তারক সিংয়ের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande