প্রয়াগরাজ জেলায় পথ দুর্ঘটনায় নিহত এক, আহত এক
প্রয়াগরাজ, ২৩ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে জেলার শিবকুটি থানা এলাকায় একটি গাড়ির ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত তাঁর মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রয়াগরাজ জেলায় পথ দূর্ঘটনায় দুর্ঘটনায় নিহত এক, আহত এক

প্রয়াগরাজ, ২৩ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে জেলার শিবকুটি থানা এলাকায় একটি গাড়ির ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত তাঁর মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম নীতু সিং (৩০)। তিনি প্রয়াগরাজের কর্নেলগঞ্জ থানা এলাকার সাদিয়াবাদ মহল্লার বাসিন্দা। বুধবার গভীর রাতে ওই মহিলা তাঁর স্বামী ও মেয়ের সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিলেন। শিবকুটি থানা এলাকায় একটি গাড়ি বাইকটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় নীতু সিং মারা যান এবং তাঁর কন্যা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ঘটনাস্থল থেকে মহিলাটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য হাসপাতালে পাঠায়। যেখানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন

 rajesh pande