আসানসোলের ব্যবসায়ী মহম্মদ আবরার আলমের আবাসে এসটিএফের আচমকা তল্লাশি, চাঞ্চল্য
আসানসোল, ২৩ জুলাই (হি. স.) : আসানসোলের রেলপার এলাকায় ব্যবসায়ী মহম্মদ আবরার আলম ওরফে ''মিস্টার''-এর আবাসে হঠাৎ অভিযান চালাল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই তল্লাশি অভিযান চলে দুপুর আড়াইটে পর্যন্ত। দ
আসানসোলের ব্যবসায়ী মহম্মদ আবরার আলমের আবাসে এসটিএফের আচমকা তল্লাশি, চাঞ্চল্য


আসানসোল, ২৩ জুলাই (হি. স.) : আসানসোলের রেলপার এলাকায় ব্যবসায়ী মহম্মদ আবরার আলম ওরফে 'মিস্টার'-এর আবাসে হঠাৎ অভিযান চালাল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই তল্লাশি অভিযান চলে দুপুর আড়াইটে পর্যন্ত। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে আধিকারিকরা পুরো বাড়িতে তল্লাশি চালান এবং ব্যবসা সংক্রান্ত নানাবিধ নথি খতিয়ে দেখেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহম্মদ আবরার আলম আসানসোল ও ধেমোমেন এলাকায় রেলের রেক চালনার ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি জমি কেনাবেচা ও প্লটিং সংক্রান্ত ব্যবসায় তাঁর নাম উঠে আসে। এই সমস্ত ব্যবসায় তাঁর ভাই নন্হে সক্রিয় ভূমিকা পালন করেন বলে স্থানীয় সূত্রের খবর। তবে এসটিএফের পক্ষ থেকে এই অভিযানের নির্দিষ্ট কোনো কারণ স্পষ্ট করা হয়নি। এছাড়া কোনো গ্রেফতার বা নথি বাজেয়াপ্ত করা হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি আধিকারিকরা। দুপুর আড়াইটে নাগাদ তদন্তকারী দল আবাসন ছেড়ে বেরিয়ে যায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande