সিউড়ির বেসরকারি হাসপাতালে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার, ঘিরে উত্তেজনা
সিউড়ি, ২৩ জুলাই (হি. স.) : নাইট ডিউটিতে থাকাকালীন বীরভূম জেলার সিউড়ির একটি বেসরকারি হাসপাতাল থেকে ২১ বছর বয়সী এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত নার্সের নাম অনুশ্রী মাল । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্বজনেরা হা
সিউড়ির বেসরকারি হাসপাতালে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার, ঘিরে উত্তেজনা


সিউড়ি, ২৩ জুলাই (হি. স.) : নাইট ডিউটিতে থাকাকালীন বীরভূম জেলার সিউড়ির একটি বেসরকারি হাসপাতাল থেকে ২১ বছর বয়সী এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত নার্সের নাম অনুশ্রী মাল । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটা নাগাদ নাইট ডিউটি করার জন্য ওই হাসপাতালে যোগ দিয়েছিলেন অনুশ্রী। বৃহস্পতিবার সকালে হাসপাতালের তিন নম্বর কেবিনের দরজা ভেতর থেকে দীর্ঘক্ষণ বন্ধ থাকতে দেখে সহকর্মীদের সন্দেহ হয়। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই সিলিং ফ্যানের সঙ্গে অনুশ্রীর দেহ ঝুলতে দেখেন তাঁরা। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এদিকে তরুণীর মৃত্যুর খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা হাসপাতালে গিয়ে ভাঙচুর চালান এবং কর্মচারীদের সঙ্গে দুব্যবহার করেন বলে অভিযোগ উঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার তদন্তে গতি আনতে হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভিতে দেখা গিয়েছে, রাতে অনুশ্রী করিডোর দিয়ে হেঁটে একটি ঘরে প্রবেশ করছেন। পরদিন সকালে সেই ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande