রাজস্থানে ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি
জয়পুর, ২৩ জুলাই (হি. স.): বুধবার রাজস্থানে বৃষ্টি হয়েছে। বেওয়ার অঞ্চলে রেকর্ড ২২৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা এই বর্ষা মরসুমে রাজ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ। একটানা ভারী বর্ষণে মাঠ, রাস্তা এবং নিচু এলাকা প্লাবিত হয়েছে, পাশাপাশি নদী ও নর্দমাগুলোও উ
রাজস্থানে ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি


জয়পুর, ২৩ জুলাই (হি. স.): বুধবার রাজস্থানে বৃষ্টি হয়েছে। বেওয়ার অঞ্চলে রেকর্ড ২২৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা এই বর্ষা মরসুমে রাজ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ। একটানা ভারী বর্ষণে মাঠ, রাস্তা এবং নিচু এলাকা প্লাবিত হয়েছে, পাশাপাশি নদী ও নর্দমাগুলোও উপচে পড়েছে। বৃহস্পতিবার ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বেওয়ার ছাড়াও আজমির এবং ভিলওয়ারা সহ বেশ কয়েকটি জেলায় ৩ থেকে ৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। ডুঙ্গারপুর, বানসওয়ারা, যোধপুর, জয়সলমার, বিকানের, ভরতপুর, নাগৌর, বুন্দি, আলওয়ার এবং পালি-র বেশ কিছু এলাকায় দুই মিমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। হনুমানগড় জেলায় বুধবার সন্ধ্যায় শুরু হওয়া এই বৃষ্টি বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। একটানা বর্ষণে শহরের অনেক অংশ প্লাবিত হয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে যে, রাজ্যে বর্তমানে বর্ষা সক্রিয় রয়েছে এবং আগামী দুই দিন বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ রাজস্থানের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর বৃহস্পতিবার রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। তবে, ২৫ জুলাইয়ের পর পশ্চিম রাজস্থানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande