সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যাবহার! ২৪ ঘন্টার মধ্যেই দুর্গাপুর পুরসভার ক্যাশ বিভাগ থেকে শ্মশানে বদলি অভিযুক্ত পুরকর্মীকে
দুর্গাপুর, ২৫ জুলাই( হি. স.): পুরসভায় আসা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যাবহার।অভিযোগ উঠতেই সটান বদলি করা হল পুরকর্মীকে। রাজ্যে পালা বদলের পর ২৪ ঘন্টার মধ্যেই এমনই নজিরবীহিন সিদ্ধান্তের ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পুরসভায়। অভিযুক্ত পুরকর্মী স্বপ্নেন্দু ওরফ
সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যাবহার! ২৪ ঘন্টার মধ্যেই দুর্গাপুর পুরসভার ক্যাশ বিভাগ থেকে শ্মশানে বদলি অভিযুক্ত পুরকর্মীকে


দুর্গাপুর, ২৫ জুলাই( হি. স.): পুরসভায় আসা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যাবহার।অভিযোগ উঠতেই সটান বদলি করা হল পুরকর্মীকে। রাজ্যে পালা বদলের পর ২৪ ঘন্টার মধ্যেই এমনই নজিরবীহিন সিদ্ধান্তের ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পুরসভায়। অভিযুক্ত পুরকর্মী স্বপ্নেন্দু ওরফে জয়কে পুরসভার ক্যাশ বিভাগ থেকে বীরভানপুর শ্মশানে বদলি করা হল।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই অসুস্থ স্ত্রী র অ্যাকাউন্টে অন্নপুর্না যোজনার সহায়তা না ঢোকায় পুরসভায় নালিশ করতে এসেছিলেন শিবকুমার মন্ডল নামে এক অসহায় ব্যক্তি । শিবকুমার মন্ডল দুর্গাপুরের বাসিন্দা। একাধিকবার প্রয়োজনীয় নথিপত্র জমা দিলেও তার স্ত্রী অন্নপূর্ণার টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। তিনি জানান, বারবার নগর নিগমে এসে তাকে খোঁজ নিতে হচ্ছে। তবুও সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ। শিবকুমার স্বল্প বেতনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। স্ত্রীর চিকিৎসা এবং সংসারের খরচ সামলাতে তাঁকে যথেষ্ট আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সেই কারণে সরকারি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার আশায় বারবার দুর্গাপুর নগর নিগমে এসে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, প্রতিবারই কোনও না কোনও কারণে তাঁর আবেদনপত্র গ্রহণ করা হয়নি। অভিযোগ, উল্টে গত ২৩ জুলাই তিনি পুরসভায় এলে, তার সঙ্গে খারাপ ব্যবহার করেন পুরসভার কর্মী স্বপ্নেন্দু ভৌমিক। আরও অভিযোগ, পুরসভার কর্মী স্বপ্নেন্দু ভৌমিক ওই ব্যক্তিকে আঙ্গুল উঁচিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি স্বপ্নেন্দু ভৌমিক,যেখানে যা করার করে নিন। ওই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। জানা গেছে, সিপিএম আমল থেকে স্বপ্নেন্দু ভৌমিকের দাপট রয়েছে দুর্গাপুর পুরসভায় বলে অভিযোগ। অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে দুর্গাপুর পুর প্রশাসন। গতকাল ২৪ জুলাই পুর কমিশনার নির্দেশিকা জারি করেন। তাতে অভিযুক্ত কর্মী স্বপ্নেন্দু ভৌমিক কে ক্যাশ বিভাগ থেকে বীরভানপুর শ্মশানে বদলি করা হয়। ২৪ ঘন্টার মধ্যে বিচার মেলায় খুশী শহরবাসী। শনিবার জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,” মানুষ আগের স্বৈরাচারী সরকারের থেকে পরিত্রান চেয়েছিল। মানুষের সমর্থনে আমাদের সরকার এসেছে। তাই মানুষের পরিষেবা আগে। সম্মানের সঙ্গে নাগরিক পরিষেবা দেওয়ায় একমাত্র লক্ষ্য। সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার আমাদের সরকার বরদাস্ত করে না। এটাই তার প্রমান।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande