অন্ডালে খনি শ্রমিকের মৃত্যু,শোকের ছায়া খনি চত্বরে
দুর্গাপুর, ২৫ জুলাই (হি. স.): কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এক খনি শ্রমিকের মৃত্যু হল। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইসিএলের অন্ডালের বাঁকোলা এরিয়ার বিশ্বেশ্বরী কোলিয়ারিতে। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম শিব কুমার (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়,
অন্ডালে খনি শ্রমিকের মৃত্যু,শোকের ছায়া খনি চত্বরে


দুর্গাপুর, ২৫ জুলাই (হি. স.): কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এক খনি শ্রমিকের মৃত্যু হল। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইসিএলের অন্ডালের বাঁকোলা এরিয়ার বিশ্বেশ্বরী কোলিয়ারিতে।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম শিব কুমার (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো শনিবার সকালেও খনি গর্ভে কাজে যোগ দেন শিবকুমার। কাজ চলাকালীন হঠাৎই তিনি অসুস্থ বোধ করেন এবং অচৈতন্য হয়ে পড়েন। বিষয়টি নজরে আসতেই সহকর্মীরা দ্রুত তাঁকে খনির উপরে তুলে এনে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর চাউর হতেই খনি চত্বরে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও শ্রমিকদের একাংশ দাবি করেন, মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে ইসিএল কর্তৃপক্ষ যেন নিয়ম অনুযায়ী সমস্ত আর্থিক ক্ষতিপূরণ দ্রুত প্রদান করেন। এবং পরিবারের একজন নিকট আত্মীয়কে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande