
জয়পুর, ২৬ জুলাই (হি.স.): কার্গিল বিজয় দিবস উপলক্ষে রবিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা জয়পুরের অমর জওয়ান জ্যোতিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন। দেশের ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তার জন্য সাহসী জওয়ানদের অদম্য সাহস, বীরত্ব এবং আত্মত্যাগকে কুর্নিশ জানান তিনি| বলেন, কার্গিলের বীর জওয়ানদের আত্মত্যাগ দেশবাসীর জন্য সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভারতের বীর জওয়ানরা প্রতিকূল পরিস্থিতিতেও মাতৃভূমিকে রক্ষা করতে এবং বিশ্ব মঞ্চে ভারতের বীরত্ব তুলে ধরতে অদম্য সাহসের পরিচয় দিয়েছিলেন। দেশের জনগণ সাহসী জওয়ান ও শহিদদের আত্মত্যাগের প্রতি চিরঋণী থাকবে| তিনি এও বলেন, রাজস্থান সরকার জওয়ান, প্রাক্তন সেনাকর্মী ও তাঁদের পরিবারের কল্যাণের জন্য নিষ্ঠাভরে কাজ করছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ডঃ প্রেমচাঁদ বৈরওয়া-সহ অন্যান্য মন্ত্রী এবং সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ