কেন্দ্রের যুগ্ম সচিব হিসেবে নিযুক্ত করা হলো বিহার ক্যাডারের আইএএস দিবেশ সেহরাকে
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): বিহার ক্যাডারের ২০০৫ ব্যাচের আইএএস আধিকারিক দিবেশ সেহরাকে কেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাঁকে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অন্তর্গত আর্থিক পরিষেবা বিভাগ (ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস)-এ দিল্
কেন্দ্রের যুগ্ম সচিব হিসেবে নিযুক্ত করা হলো বিহার ক্যাডারের আইএএস দিবেশ সেহরাকে


নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): বিহার ক্যাডারের ২০০৫ ব্যাচের আইএএস আধিকারিক দিবেশ সেহরাকে কেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাঁকে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অন্তর্গত আর্থিক পরিষেবা বিভাগ (ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস)-এ দিল্লিতে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, দিবেশ সেহরা বর্তমানে বিহার সরকারের খাদ্য ও উপভোক্তা সুরক্ষা দফতরের সচিব পদে কর্মরত। এর পাশাপাশি তিনি সাধারণ প্রশাসন বিভাগের অধীনে তদন্ত কমিশনারের অতিরিক্ত দায়িত্বও পালন করছেন। তাঁর প্রশাসনিক কর্মজীবনে তিনি বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, রাজ্য সরকারে তাঁর ব্যাপক প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাঁকে আর্থিক পরিষেবা বিভাগের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকে যুগ্ম সচিবের দায়িত্ব অর্পণ করেছে বলে মনে করছে প্রশাসনিক মহল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande