
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): সমাজ মাধ্যম ভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং দীপক বালিয়ান মঙ্গলবার জয়পুরে নিজেদের বাড়িতে ফিরছেন। আশুতোষ রাঙ্কা নিজেই এই বিষয়ে জানিয়েছেন। এদিন নিজের ফেরার আনন্দ ও আগামী সময়ের পরিকল্পনার কথা ভাগ করে নিয়ে আশুতোষ রাঙ্কা জানান, গত দু'মাস ধরে দিল্লিতে টানা আন্দোলন চালানোর পর আজ তাঁর সহযোগী দীপক বালিয়ানকে সঙ্গে নিয়ে তিনি জয়পুরের বাড়িতে ফিরছেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, আজ বিকেল ৫টায় তাঁরা রাজস্থান বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাঙ্কার দ্ব্যর্থহীন ঘোষণা— দেশের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত সিজেপি চুপ করে থাকবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ