পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী রাজ্য, বন্ধ জুট মিল খোলা নিয়ে ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে শ্রমমন্ত্রীর আলোচনা
কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : রাজ্যের পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে শ্রম দফতরের উদ্যোগ আরও একধাপ এগিয়ে গেল। উল্লেখ্য, শ্রম দফতরের দায়িত্ব গ্রহণের পর এদিন অর্থাৎ মঙ্গলবার নবমহাকরণে পাটশিল্প সংক্রান্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির প্রতিনিধিদের সঙ্গে ব
শ্রমমন্ত্রী অর্জুন সিং এর পৌরহিত্যে জরুরি বৈঠক


কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : রাজ্যের পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে শ্রম দফতরের উদ্যোগ আরও একধাপ এগিয়ে গেল। উল্লেখ্য, শ্রম দফতরের দায়িত্ব গ্রহণের পর এদিন অর্থাৎ মঙ্গলবার নবমহাকরণে পাটশিল্প সংক্রান্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যোগ দেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম সচিব রচনা ভগত, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার-সহ শ্রম দফতরের অন্যান্য আধিকারিকরা।

উল্লেখ্য, ওই বৈঠকে বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একাধিক জুট মিল পুনরায় চালু করার ক্ষেত্রে শ্রমমন্ত্রীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তাঁদের বক্তব্য, বন্ধ শিল্পে উৎপাদন ফেরানোর উদ্যোগ শ্রমিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এর পাশাপাশি পাটশিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন ও কর্মসংস্থান সংক্রান্ত নানা সমস্যা এবং শ্রমিকদের দৈনন্দিন অসুবিধার বিষয়েও তাঁরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সমস্ত পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর শ্রমমন্ত্রী জানান, রাজ্যের পাটশিল্পকে টেকসই ও গতিশীল করে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ইউনিয়নগুলির বিভিন্ন প্রস্তাব বিবেচনা করে শিল্পের সার্বিক উন্নয়ন এবং শ্রমিকদের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। সেইসঙ্গে সরকার, প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলির পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই পাটশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande