আন্তর্জাতিক বাঘ দিবসে আলিপুর চিড়িয়াখানায় সচেতনতামূলক কর্মসূচি
কলকাতা, ২৯ জুলাই (হি. স.) : আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে বুধবার আলিপুর চিড়িয়াখানার এনআইসি ভবনে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা, যিনি স্বাগত ভাষণের মাধ্যমে উপস্থিত অতিথি ও অংশগ্রহ
আলিপুর চিড়িয়াখানায় বিশ্ব বাঘ দিবস স্মরণ


কলকাতা, ২৯ জুলাই (হি. স.) : আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে বুধবার আলিপুর চিড়িয়াখানার এনআইসি ভবনে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা, যিনি স্বাগত ভাষণের মাধ্যমে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।এরপর বাঘ সংরক্ষণ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত আইএফএস আধিকারিক নীলাঞ্জন মল্লিক । এর পাশাপাশি, আলিপুর চিড়িয়াখানার সহ - অধিকর্তা (এআরডি) ও ভেটেরিনারি অফিসার ড. প্রলয় মণ্ডল বন্দিদশায় বাঘের স্বাস্থ্য পরিচর্যা, চিকিৎসা ও সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়ে একটি তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখেন। তাঁর উপস্থাপনায় বাঘের সুস্থতা রক্ষায় আধুনিক পরিচর্যা পদ্ধতি এবং সংরক্ষণের নানা দিক উঠে আসে।

বুধবার অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রাণবন্ত মতবিনিময় পর্ব। এর পাশাপাশি, হাওড়া মডার্ন স্কুল, সন্তোষপুর, কলকাতা এবং সাইনি ইন্টারন্যাশনাল স্কুল, হাওড়ার পড়ুয়ারা বাঘ সংরক্ষণকে কেন্দ্র করে সাংস্কৃতিক স্কিট পরিবেশন করে। চিড়িয়াখানার এক অভিজ্ঞ কিপার বন্দিদশায় বাঘের দৈনন্দিন পরিচর্যা ও ব্যবস্থাপনা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছেন।

প্রায় ১৫০ জনের উপস্থিতিতেই অনুষ্ঠিত এই কর্মসূচির সমাপ্তি হয় সমাপনী অধিবেশনের মাধ্যমেই। সেখানে বাঘ সংরক্ষণে দীর্ঘমেয়াদি উদ্যোগ, পরিবেশ রক্ষা এবং সম্মিলিত সামাজিক দায়বদ্ধতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande