আরামবাগ পুরসভার বোর্ড ভেঙে বসানো হল পুর প্রশাসক, দায়িত্বে ডেপুটি ম্যাজিস্ট্রেট সমর দত্ত
আরামবাগ, ২৯ জুলাই (হি.স.): অবশেষে ভেঙে দেওয়া হল আরামবাগ পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ড এবং বসানো হল পুর প্রশাসক। আরামবাগের ডেপুটি ম্যাজিস্ট্রেট সমর দত্তকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আরামবাগের মহকুমা শাসকের নির্দেশে এই প্রশাসক নিয়োগ হয়েছে।
আরামবাগ পৌরসভা


আরামবাগ, ২৯ জুলাই (হি.স.): অবশেষে ভেঙে দেওয়া হল আরামবাগ পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ড এবং বসানো হল পুর প্রশাসক। আরামবাগের ডেপুটি ম্যাজিস্ট্রেট সমর দত্তকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আরামবাগের মহকুমা শাসকের নির্দেশে এই প্রশাসক নিয়োগ হয়েছে।

উল্লেখ্য, পুরসভায় দীর্ঘদিন আসেননি পুরপ্রধান সমীর ভাণ্ডারী। নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে অন্যান্য কাউন্সিলররাও অনুপস্থিত ছিলেন। ফলে একাধিক গুরুত্বপূর্ণ কাজ আটকে গিয়ে পুরসভায় কার্যত অচলাবস্থা তৈরি হয়, যার মাশুল গুনতে হচ্ছিল শহরের নাগরিকদের। পুরকর্মীদের বেতনও আটকে যাায়, ফলে চরম সমস্যায় পড়েন তাঁরা। এ ব্যাপারে বারবার জানিয়েও কোনো ফল মেলেনি। নাগরিক থেকে পুরকর্মী—সকলেই এক অদ্ভুত পরিস্থিতির শিকার হন।

এরপরই আরামবাগের মহকুমা শাসক রবি কুমার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। তিনি পুরসভায় নোটিশ পাঠানোর পর বোর্ড ভেঙে দেওয়া হয়। জানা গেছে, বুধবার থেকেই পুর প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সমর দত্ত। এবার থেকে তিনিই গোটা পুরসভার কাজকর্ম পরিচালনা করবেন। প্রশাসনিক এই পদে রবদলে পুরসভার স্বাভাবিক পরিষেবা ফের মেলার আশায় নাগরিকেরা।

এ নিয়ে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ বলেন, অচল থাকলে চলবে না। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আরামবাগ প্রশাসন।

অন্যদিকে, ভেঙে যাওয়া বোর্ডের ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় জানান, আমাদের সরকার পাল্টেছে তিন মাস হচ্ছে, নতুন সরকারে বিজেপি এসেছে। পুরপ্রধান সমীর ভাণ্ডারী নিয়মিত যেতেন। বেশ কয়েকদিন শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারছেন না, তা-ও প্রায় দেড় মাস। স্বাভাবিকভাবেই এতে মানুষের পরিষেবায় ব্যাঘাত ঘটবেই। যিনি পুর প্রশাসকের দায়িত্ব পেয়েছেন, সেই সমর দত্তের কাছ থেকে মানুষ দৈনিক পরিষেবা পান, এটাই আমরা চাই।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande