
কলকাতা, ২৯ জুলাই (হি.স.): গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে বুধবার শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিজেপির একাধিক নেতা-নেত্রী|
এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লেখেন, পবিত্র গুরু পূর্ণিমার শুভক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
ভারতীয় সংস্কৃতিতে গুরু জ্ঞান, আদর্শ ও আলোকপ্রাপ্তির পথপ্রদর্শক। গুরুজনদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মান জ্ঞাপনের এই পবিত্র দিনে তাঁদের আশীর্বাদে সকলের জীবন জ্ঞান, প্রজ্ঞা, নৈতিকতা ও সাফল্যে পরিপূর্ণ হয়ে উঠুক।
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, গুরু শুধু জ্ঞানই দেন না, তিনি দেখান সঠিক পথ চলার দিশা।
তাঁর আদর্শ, আশীর্বাদ ও শিক্ষাই জীবনের অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
এই পবিত্র গুরুপূর্ণিমার শুভক্ষণে সকল গুরুজনের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের আশীর্বাদে সবার জীবন হোক জ্ঞান, প্রজ্ঞা, শান্তি ও সাফল্যে পরিপূর্ণ।
শুভ গুরুপূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা।
বিজেপি কার্যকর্তা কৌস্তভ বাগচী এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, শুভ গুরুপূর্ণিমা
জ্ঞান, আদর্শ ও মানবতার পথে যাঁরা আমাদের আলোর দিশা দেখান, সেই সকল গুরুর চরণে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।
গুরু কেবল শিক্ষাদাতা নন, তিনি জীবনকে সঠিক পথে পরিচালিত করার প্রেরণা। তাঁদের আশীর্বাদে আমাদের জীবন হোক জ্ঞান, নৈতিকতা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ।
পবিত্র গুরুপূর্ণিমা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
গুরুদেবের আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, গুরু পূর্ণিমার আন্তরিক প্রণাম।
জীবনের প্রতিটি অধ্যায়ে, প্রতিটি বাঁকে, কেউ না কেউ আমার গুরু হয়ে এসেছেন।
প্রথম শিক্ষা পেয়েছি আমার বাবা-মায়ের কাছ থেকে। তাঁরা শিখিয়েছেন সততা, মূল্যবোধ, মানবিকতা এবং জীবনের প্রথম পদক্ষেপ।
আমার শিক্ষকমণ্ডলী জ্ঞানের আলোয় আলোকিত করেছেন পথ। তাঁরা শুধু বইয়ের পাঠ নয়, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও গড়ে দিয়েছেন।
রাজনৈতিক ও সামাজিক জীবনে অসংখ্য অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও শ্রদ্ধেয় মানুষের সান্নিধ্যে শিখেছি নেতৃত্ব, সংগঠন, মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব এবং সংগ্রামের অর্থ।
আর একটি বিশেষ প্রণাম জানাই আমার বিরোধীদের। কারণ, তারাই আমাকে সবচেয়ে বেশি লড়তে শিখিয়েছেন। সমালোচনা আমাকে আরও আত্মসমালোচনার সুযোগ দিয়েছে, প্রতিবন্ধকতা আমাকে আরও দৃঢ় করেছে, আর প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।
আজ গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে, জীবনে যাঁদের কাছ থেকে বিন্দুমাত্র শিক্ষা, অনুপ্রেরণা বা অভিজ্ঞতা অর্জন করেছি—প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই।
গুরু মানে শুধু শিক্ষক নন; গুরু হলেন সেই মানুষ, যিনি আমাদের জীবনকে আরও একটু আলোকিত করেন।
সকলকে গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ