বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে ভারতীয় কিষাণ সংঘ
শিবসাগরে ধানের চারা বিতরণ, কৃষক পরিবার ও পড়ুয়াদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের বৃহৎ কর্মসূচি গুয়াহাটি, ২৯ জুলাই (হি.স.) : বন্যাকবলিত কৃষকদের পাশে অবস্থান করে ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি শুরু করেছে ভারতীয় কিষাণ সংঘ। সংগঠনের যোরহাট জেলা শাখার উদ্যোগে
কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ ভারতীয় কিষাণ সংঘের যোরহাট জেলা শাখার কার্যকর্তাদের


শিবসাগরে ধানের চারা বিতরণ, কৃষক পরিবার ও পড়ুয়াদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের বৃহৎ কর্মসূচি

গুয়াহাটি, ২৯ জুলাই (হি.স.) : বন্যাকবলিত কৃষকদের পাশে অবস্থান করে ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি শুরু করেছে ভারতীয় কিষাণ সংঘ। সংগঠনের যোরহাট জেলা শাখার উদ্যোগে শিবসাগর জেলার বন্যাদুর্গত এলাকায় কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করেছেন সংঘের কার্যকর্তারা।

ভারতীয় কিষাণ সংঘের জনৈক পদাধিকারী জানিয়েছেন, শুধু চাষাবাদের জন্য সহায়তা নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলার প্রায় ৫ হাজার কৃষক পরিবার এবং পাঁচ হাজার স্কুলপড়ুয়ার জন্য বস্ত্র বিতরণ, স্বাস্থ্য শিবিরের আয়োজন এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসনমূলক কর্মসূচিরও ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে।

পদাধিকারী জানান, চলতি বছরে অসমের ২৫টি জেলা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শিবসাগর, চড়াইদেও এবং যোরহাট জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বন্যার জেরে বিস্তীর্ণ কৃষিজমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি বিপুল সংখ্যক গবাদি পশুরও মৃত্যু হয়েছে।

সংগঠনের পদাধিকারী প্রদত্ত তথ্য অনুযায়ী বন্যার দরুন এখন পর্যন্ত ৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া বহু গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা এখনও নিখোঁজ। অসমের মোট ৭৭টি রাজস্ব চক্র বন্যায় বেজায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, এই কঠিন সময়ে তাঁরা বন্যাদুর্গত কৃষক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থেকে ত্রাণ, পুনর্বাসন এবং জীবিকা পুনর্গঠনের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande