
কলকাতা, ২৯ জুলাই (হি.স.): গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং এবং রোশন গিরির সঙ্গে বুধবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠককে প্রাথমিক ভাবে প্রশাসনিক বলে মনে করা হচ্ছে। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কাজকর্ম নিয়েও কথা হয়ে থাকতে পারে। সূত্রের দাবি, অক্টোবরের গোড়ায় মুখ্যমন্ত্রীকে দার্জিলিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন সামাজিক মাধ্যমে জানান, কলকাতায় রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের উপস্থিতিতে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলো। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং বলেন, আমি শিক্ষা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। এই বিষয়গুলো নিয়ে অবিলম্বে কাজ শুরু করতে হবে এবং দু-তিন দিন পর আলোচনার মাধ্যমে আমরা সমাধানে পৌঁছব।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ