আইআইটি খড়গপুর ক্যাম্পাসের কোয়ার্টার থেকে অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার
খড়গপুর, ২৯ জুলাই (হি.স.): খড়গপুর আইআইটি ক্যাম্পাসের একটি কোয়ার্টার থেকে এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে খড়গপুর আইআইটির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ড. দীপক রেড্ডি পুল্লাগুরাম| তিনি ইলেকট্
আইআইটি খড়গপুর ক্যাম্পাসের কোয়ার্টার থেকে অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার


খড়গপুর, ২৯ জুলাই (হি.স.): খড়গপুর আইআইটি ক্যাম্পাসের একটি কোয়ার্টার থেকে এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে খড়গপুর আইআইটির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ড. দীপক রেড্ডি পুল্লাগুরাম| তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর এক সহকারী অধ্যাপক ছিলেন বলে জানা গেছে| তিনি একাই ওই কোয়ার্টারে থাকতেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই অধ্যাপক৷ তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। কী কারণে এই রহস্যমৃত্যু তার স্পষ্ট কোনও কারণ এখনও সামনে আসেনি। পুলিশ মৃতদেহটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া আইআইটিতে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande