বন্যা ত্রাণে নজর দিতে নির্ধারিত সময়ের দু-দিন আগে শেষ হলো অসম বিধানসভার বাজেট অধিবেশন
নিজ নিজ কেন্দ্রে ফিরে ত্রাণ ও পুনর্বাসনের কাজ তদারকির সুযোগ বিধায়কদের গুয়াহাটি, ২৯ জুলাই (হি.স.) : বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বিধায়কদের সক্রিয়ভাবে যুক্ত করার লক্ষ্যে নির্ধারিত সময়ের দু-দিন আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতবি
অসম বিধানসভা এবং বন্যার্ত (ফাইল ফটো)


নিজ নিজ কেন্দ্রে ফিরে ত্রাণ ও পুনর্বাসনের কাজ তদারকির সুযোগ বিধায়কদের

গুয়াহাটি, ২৯ জুলাই (হি.স.) : বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বিধায়কদের সক্রিয়ভাবে যুক্ত করার লক্ষ্যে নির্ধারিত সময়ের দু-দিন আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হলো অসম বিধানসভার বাজেট অধিবেশন। আজ বুধবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন বিধানসভার অধ্যক্ষ রঞ্জিতকুমার দাস।

গত ৬ জুলাই শুরু হয়েছিল বাজেট অধিবেশন, আগামী ৩১ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। তবে রাজ্যের একাধিক জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে বিজনেস অ্যাডভাইজরি কমিটি অধিবেশন সংক্ষিপ্ত করার সুপারিশ করে।

অধ্যক্ষ রঞ্জিতকুমার দাস জানান, অধিবেশন নির্ধারিত সময়ের আগে শেষ হওয়ায় বিধায়করা দ্রুত নিজেদের বিধানসভা কেন্দ্রে ফিরে গিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সরেজমিনে তদারকি করতে পারবেন।

উল্লেখ্য, এটি ছিল মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট অধিবেশন। গত ১০ জুলাই অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ২,৮৫,০৮৪ কোটি টাকার ব্যয় প্রস্তাব সহ তাঁর প্রথম বাজেট পেশ করেছিলেন। অধিবেশন চলাকালীন ভূমি নিয়ন্ত্রণ, প্রশাসনিক সংস্কার এবং বিভিন্ন নীতিগত বিষয়ে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ বিলও বিধানসভায় পাস হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande