মোহনবাগান দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর শুভেচ্ছা
কলকাতা, ২৯ জুলাই (হি. স.) : বুধবার মোহনবাগান দিবস। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে লিখেছেন, গর্বের ২৯শে জুলাই মোহনবাগান দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা জানিয
মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় বার্তা


কলকাতা, ২৯ জুলাই (হি. স.) : বুধবার মোহনবাগান দিবস। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে লিখেছেন, গর্বের ২৯শে জুলাই মোহনবাগান দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ| এদিন তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, আজ ঐতিহাসিক ২৯শে জুলাই মোহনবাগান দিবসের শুভেচ্ছা সকল ফুটবলপ্রেমী বাঙালিদের।

উল্লেখ্য, ১৯১১ সালে এই দিনেই খালি পায়ে ব্রিটিশ বধ করে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই দিনটা বরাবরই গর্বের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande