তারকনাথের উদ্দেশ্যে বিশ্ববাসীর মঙ্গল কামনায় হুগলির তিন বিধায়ক
হুগলি, ২৯ জুলাই (হি.স.): গুরুপূর্ণিমার পবিত্র তিথিতে ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে এক বিশেষ ধর্মীয় কর্মসূচিতে অংশ নিলেন হুগলি জেলার তিন বিজেপি বিধায়ক। বুধবার বিকেলে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং তারকেশ্বরের বিধায়ক সন
তারকনাথের পথে হুগলির তিন বিধায়ক


হুগলি, ২৯ জুলাই (হি.স.): গুরুপূর্ণিমার পবিত্র তিথিতে ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে এক বিশেষ ধর্মীয় কর্মসূচিতে অংশ নিলেন হুগলি জেলার তিন বিজেপি বিধায়ক। বুধবার বিকেলে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং তারকেশ্বরের বিধায়ক সন্তু পান শেওড়াফুলির গঙ্গার ঘাট থেকে পবিত্র গঙ্গাজল সংগ্রহ করে পায়ে হেঁটে তারকেশ্বরের বাবা তারকনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বিধায়কদের সঙ্গে দলীয় কর্মী-সমর্থক এবং বহু ভক্তও এই পদযাত্রায় সামিল হন।

বোল বাম ধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে যাত্রাপথ। গুরুপূর্ণিমার এই বিশেষ দিনে তাঁদের এই উদ্যোগ ঘিরে উৎসাহ দেখা যায় সাধারণ মানুষের মধ্যেও। এ প্রসঙ্গে তিন বিধায়ক জানান, বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল কামনার পাশাপাশি বাংলার মানুষের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং রাজ্যের সার্বিক কল্যাণের প্রার্থনা নিয়েই তাঁরা বাবা তারকনাথের উদ্দেশ্যে এই জলযাত্রায় অংশগ্রহণ করেছেন। তাঁদের বিশ্বাস, মহাদেবের আশীর্বাদে সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে শুরু হওয়া এই জলযাত্রা ঘিরে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত ভক্তদের মধ্যে উৎসবের আবহ লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande