সালকিয়ার ঐতিহাসিক হুগলি ডকে ফের জাহাজ নির্মাণের সম্ভাবনা, নাজিরগঞ্জে চলল প্রস্তুতি পর্ব
কলকাতা, ২৯ জুলাই (হি.স.): সালকিয়ার ঐতিহাসিক হুগলি ডকে ফের জাহাজ নির্মাণের আশা জোরালো হচ্ছে। সেই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতেই বুধবার নাজিরগঞ্জ শিপইয়ার্ড পরিদর্শন করা হয়। এদিন সেখানে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সালকিয
ফলপ্রসূ বৈঠক


কলকাতা, ২৯ জুলাই (হি.স.): সালকিয়ার ঐতিহাসিক হুগলি ডকে ফের জাহাজ নির্মাণের আশা জোরালো হচ্ছে। সেই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতেই বুধবার নাজিরগঞ্জ শিপইয়ার্ড পরিদর্শন করা হয়।

এদিন সেখানে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সালকিয়ার ঐতিহাসিক হুগলি ডক এবং ডকে সংরক্ষিত প্রাচীন যন্ত্রপাতির সংগ্রহশালাও ঘুরে দেখা হয়েছে।

উল্লেখ্য, একসময় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ কেন্দ্র ছিল সালকিয়ার এই হুগলি ডক। যেখান থেকে নির্মিত জাহাজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাড়ি দিত। তবে দীর্ঘদিন ধরেই ডকটি বন্ধ থাকায় তার ঐতিহ্য ও শিল্পগৌরব অনেকটাই ম্লান হয়ে পড়েছিল।

বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে। হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের উদ্যোগে খুব শীঘ্রই হুগলি ডকে পুনরায় কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই নাজিরগঞ্জ শিপইয়ার্ডে পরিকাঠামোগত ও প্রযুক্তিগত প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট মহলের জোরালো আশা, ডকটিতে পুরোদমে কাজ শুরু হলে কেবল সালকিয়ার হারানো ঐতিহ্যই ফিরে আসবে না, বরং হাওড়ার শিল্পোন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্রেও এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande