ডুমুরজলায় মোহনবাগান ফ্যানস আ্যসোসিয়েশনের উদ্যোগে মোহনবাগান দিবস পালন
হাওড়া, ২৯ জুলাই (হি. স.) : ডুমুরজলা মোহনবাগান ফ্যানস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল চতুর্থ বর্ষ ‘মোহনবাগান দিবস’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ সুজয় কুণ্ডু, অন্যতম উপদেষ্টা ডাঃ সুজয় চক্রবর্তী এবং
মোহনবাগান দিবস উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন


হাওড়া, ২৯ জুলাই (হি. স.) : ডুমুরজলা মোহনবাগান ফ্যানস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল চতুর্থ বর্ষ ‘মোহনবাগান দিবস’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ সুজয় কুণ্ডু, অন্যতম উপদেষ্টা ডাঃ সুজয় চক্রবর্তী এবং সংগঠনের অন্যান্য সদস্যরা। কর্মসূচির সূচনায় প্রয়াত প্রাক্তন মোহনবাগান কর্মকর্তা টুটু বসুর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোহনবাগানের অমর একাদশের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ফুটবলারদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে ।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা মোহনবাগান দিবসের ঐতিহাসিক গুরুত্ব, ক্লাবের গৌরবময় ঐতিহ্য এবং ভারতীয় ফুটবলে তার অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তাদের বক্তব্যে উঠে আসে আগামী প্রজন্মের কাছে মোহনবাগানের ইতিহাস ও আদর্শ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও। শুধু স্মৃতিচারণেই সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরে অ্যাসোসিয়েশন। সেই উদ্যোগের অংশ হিসেবে এলাকার দুটি জুনিয়র ফুটবল কোচিং সেন্টারের হাতেই ফুটবল তুলে দেওয়া হয়েছে। সংগঠনের সদস্যদের মতে, এই উদ্যোগের লক্ষ্য তৃণমূল স্তরে ফুটবলের প্রসার ঘটানো এবং নতুন প্রজন্মকে খেলাধুলোর প্রতি আরও উৎসাহিত করা। এদিন মর্যাদাপূর্ণ ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে গোটা অনুষ্ঠানটি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande