
গুয়াহাটি, ২৯ জুলাই (হি.স.) : অসমের বিভিন্ন জায়গায় বিদ্যমান বন্যায় প্রভাবিত যাত্রীদের যাতায়াত অব্যাহত রাখতে এবং তাঁদের সুবিধার্থে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তিনসুকিয়া, লামডিং ও রঙিয়া ডিভিশনের অধীনে ছয় জোড়া (১২টি ট্রেন পরিষেবা) স্পেশাল ট্রেনের পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ট্রেন নম্বর ০৫৮৩১/০৫৮৩২ মরিয়নি-রঙিয়া- মরিয়নি, ট্রেন নম্বর ০৫৯১১/০৫৯১২ তিনসুকিয়া-ভজো-নিউ তিনসুকিয়া, ট্রেন নম্বর ০৫৯১৩/০৫৯১৪ নিউ তিনসুকিয়া-মরানহাট-তিনসুকিয়া, ট্রেন নম্বর ০৫৯৩২/০৫৯৩১ ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড়, ট্রেন নম্বর ০৭৬৪১/০৭৬৪২ লামডিং-মরিয়নি-লামডিং এবং ট্রেন নম্বর ০৭৬৪৩/০৭৬৪৪ লামডিং-মরিয়নি-লামডিং অন্তর্ভুক্ত রয়েছে। জলমগ্নতা ও স্বাভাবিক ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের বর্ধিত চাহিদা মেটাতে এই স্পেশাল ট্রেনগুলি বর্তমান সময়সূচি, গঠন ও স্টপেজ সহ চলাচল অব্যাহত রাখবে।
আজ বুধবার এক বিবৃতিতে বিস্তারিত তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, ট্রেন নম্বর ০৫৮৩১ মরিয়নি-রঙিয়া এবং ট্রেন নম্বর ০৫৮৩২ রঙিয়া-মরিয়নি স্পেশাল ট্রেন দুটির পরিষেবা ৩১ জুলাই আরও একটি করে ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে। একইভাবে, ট্রেন নম্বর ০৫৯১১ তিনসুকিয়া-ভজো স্পেশাল এবং ট্রেন নম্বর ০৫৯১২ ভজো-নিউ তিনসুকিয়া স্পেশাল ট্রেন দুটির সময়সীমা ৩০ এবং ৩১ জুলাই অতিরিক্ত দুটি করে ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে।
এছাড়া, ট্রেন নম্বর ০৫৯১৩ নিউ তিনসুকিয়া-মরানহাট স্পেশাল এবং ট্রেন নম্বর ০৫৯১৪ মরানহাট-তিনসুকিয়া স্পেশাল ট্রেন দুটির সময়সীমা ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আরও তিনটি ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে।
এভাবে, ট্রেন নম্বর ০৭৬৪১ লামডিং-মরিয়নি স্পেশাল এবং ট্রেন নম্বর ০৭৬৪২ মরিয়নি-লামডিং স্পেশাল ট্রেন দুটির সময়সীমা ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আরও তিনটি করে ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে। ট্রেন নম্বর ০৭৬৪৩ লামডিং-মরিয়নি স্পেশাল ৩০ এবং ৩১ জুলাই অতিরিক্ত দুটি ট্রিপের জন্য চলবে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৭৬৪৪ মরিয়নি-লামডিং স্পেশাল ট্রেনটি ৩১ জুলাই এবং ১ আগস্ট অতিরিক্ত দুটি ট্রিপের জন্য চলবে।
দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে ট্রেন নম্বর ০৫৯৩২ ডিব্রুগড়-কলকাতা স্পেশাল এবং ট্রেন নম্বর ০৫৯৩১ কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ট্রেন দুটির পরিষেবার মেয়াদ আরও পাঁচটি করে ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে। ০৫৯৩২ নম্বর ট্রেনটি ১ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত প্রতি শনিবার এবং ০৫৯৩১ নম্বর ট্রেনটি ৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতি সোমবার চলাচল করবে।
এছাড়া, ৩ আগস্ট থেকে রঙিয়া রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ০৫৯৩১ কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি এখন রঙিয়া স্টেশনে ২০:৩০-এ পৌঁছবে এবং ২০:৪০-এ রওয়ানা হবে।
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে। যাত্রা শুরুর আগে এই তথ্যগুলি যাচাই করে নিতে যাত্রীদের অনুরোধ করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস