পূর্বস্থলীতে তাঁতঘরে ধাক্কা মারল ডাম্পার, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
পূর্ব বর্ধমান, ২৯ জুলাই (হি.স.): পূর্ব বর্ধমান জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে তাঁতঘরে ধাক্কা মারল একটি ডাম্পার। বুধবার ভোররাতে পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর ফকিরতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, এর জেরে তাঁত ঘরে থাকা দশটি
পূর্বস্থলীতে তাঁতঘরে ধাক্কা মারল ডাম্পার, বড় দুর্ঘটনা থেকে রক্ষা


পূর্ব বর্ধমান, ২৯ জুলাই (হি.স.): পূর্ব বর্ধমান জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে তাঁতঘরে ধাক্কা মারল একটি ডাম্পার। বুধবার ভোররাতে পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর ফকিরতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, এর জেরে তাঁত ঘরে থাকা দশটি তাঁত যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে কারখানার একাংশও। জানা গিয়েছে, এ দিন ভোররাতে বিদ্যানগর থেকে এসটিকেকে রোড দিয়ে ডাম্পারটি হেমায়েতপুরের দিকে যাচ্ছিল। স্থানীয় মানুষজনের অনুমান, ডাম্পার চালকের চোখ ঘুমে জড়িয়ে এসেছিল। তার জেরেই চালক নিয়ন্ত্রণ হারান। ঘটনার সময়ে তাঁতঘরে কোনও শ্রমিক না থাকায় বড় বিপদ ঘটেনি। তাঁতঘরের মালিক জানিয়েছেন, এই দুর্ঘটনায় বড়সড় ক্ষতি হয়েছে। তবে, সেই সময় কেউ না থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande