১৬ নম্বর জাতীয় সড়কে লরি উল্টে বিপত্তি, সাদা হয়ে গেল রাস্তা
হাওড়া, ২৯ জুলাই (হি.স.): হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে রঙের গাড়ি উল্টে ঘটে গেল বড়সড় বিপত্তি। জাতীয় সড়কের একটি বড় অংশের রং সাদা হয়ে যায়। বুধবার দুপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর উলুবেড়িয়া থানার নরেন্দ্র মোড়ের ঘটনা। এ দিন রঙের কৌটো বোঝাই লরি কো
১৬ নম্বর জাতীয় সড়কে লরি উল্টে বিপত্তি, সাদা হয়ে গেল রাস্তা


হাওড়া, ২৯ জুলাই (হি.স.): হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে রঙের গাড়ি উল্টে ঘটে গেল বড়সড় বিপত্তি। জাতীয় সড়কের একটি বড় অংশের রং সাদা হয়ে যায়। বুধবার দুপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর উলুবেড়িয়া থানার নরেন্দ্র মোড়ের ঘটনা। এ দিন রঙের কৌটো বোঝাই লরি কোলাঘাটের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। বেলা ২টো নাগাদ উলুবেড়িয়া নরেন্দ্র মোড়ের কাছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। কৌটো থেকে রং বেরিয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে। কোলাঘাটমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ ও দমকল। পরে রাস্তা থেকে রং তুলে, জল দিয়ে রাস্তা ধুয়ে দেওয়া হয়। জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে তীব্র যানজট হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande