ডিমা হাসাও জেলায় সরকারি কাজে ডিমাসা ভাষা ব্যবহারে অসম সরকারের সিদ্ধান্তকে স্বাগত সমরজিতের
হাফলং (অসম), ২৯ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলায় সরকারি কাজে ইংরেজি ভাষার পাশাপাশি ডিমাসা ভাষা ব্যবহারের অনুমোদনের জন্য অসম সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার। এক বিবৃতিতে সমরজিৎ বলেন, এই সিদ্ধান্ত ড
ডিমা হাসাও জেলায় সরকারি কাজে ডিমাসা ভাষা ব্যবহারে অসম সরকারের সিদ্ধান্তকে স্বাগত সমরজিতের


হাফলং (অসম), ২৯ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলায় সরকারি কাজে ইংরেজি ভাষার পাশাপাশি ডিমাসা ভাষা ব্যবহারের অনুমোদনের জন্য অসম সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার।

এক বিবৃতিতে সমরজিৎ বলেন, এই সিদ্ধান্ত ডিমাসা জনগোষ্ঠীর ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং সরকারি স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। এই সিদ্ধান্তের জন্য অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমরজিৎ হাফলংবার। এছাড়া, উত্তর কাছাড় স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

বিবৃতিতে সমরজিৎ উল্লেখ করেছেন, ২০২৬ সালের ১৬ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিমাসা ভাষাকে সরকারি দাপ্তরিক যোগাযোগে অন্তর্ভুক্ত করার দাবিতে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছিল। দীর্ঘদিনের সেই দাবি পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত ডিমাসা সম্প্রদায়ের সাংবিধানিক ও সাংস্কৃতিক অধিকারকে আরও সুদৃঢ় করবে, প্রশাসনিক কাজে মাতৃভাষার ব্যবহার বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ডিমাসা ভাষা সংরক্ষণ ও বিকাশে উৎসাহিত করবে।

অসম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে সমরজিৎ বলেন, ডিমা হাসাও জেলার প্রত্যেক সরকারি দফতর ও প্রতিষ্ঠানে এই বিজ্ঞপ্তির কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে এই সিদ্ধান্তের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande