গুরু পূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হাওড়া, ২৯ জুলাই (হি.স.): গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে বুধবার বেলুড় মঠে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকালে বেলুড় মঠে আসেন তিনি। বেলুড় মঠ প্রাঙ্গণে পৌঁছলে মঠের সন্ন্যাসী মহারাজরা তাঁকে স্বাগত জানান। জা
গুরু পূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


হাওড়া, ২৯ জুলাই (হি.স.): গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে বুধবার বেলুড় মঠে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার সকালে বেলুড় মঠে আসেন তিনি। বেলুড় মঠ প্রাঙ্গণে পৌঁছলে মঠের সন্ন্যাসী মহারাজরা তাঁকে স্বাগত জানান। জানা গেছে, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজী মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর চরণে প্রণাম জানান এবং আশীর্বাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পবিত্র এই তিথিতে মঠের অন্যান্য মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande