নলহাটিতে পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার
বীরভূম, ২৯ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি থানা এলাকায় মঙ্গলবার রাতে পুলিশ একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। পুলিশ সূত্রের খবর, এক পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে এই বিশাল বিস্ফোরকের ভাণ্ডার বাজ
নলহাটিতে পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার


বীরভূম, ২৯ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি থানা এলাকায় মঙ্গলবার রাতে পুলিশ একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। পুলিশ সূত্রের খবর, এক পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে এই বিশাল বিস্ফোরকের ভাণ্ডার বাজেয়াপ্ত করা হয়। ঘটনার পর থেকেই সমগ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে ৮০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ১২ হাজার ৪০০টি জিলেটিন স্টিক, ১০৫টি ডিটোনেটর এবং ৩৬ কয়েল ডিটোনেটিং ফিউজ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সম্প্রতি বাড়িটি ভাড়া নিয়েছিল এবং সেখানেই এত বড় পরিমাণের বিস্ফোরক জমা করে রেখেছিল। কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক জমা করা হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। উদ্ধার হওয়া বিস্ফোরক কোনও বৈধ খনি বা নির্মাণকাজের জন্য আনা হয়েছিল নাকি কোনও বেআইনি কাজের উদ্দেশে এটি মজুত করা হয়েছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে। পাশাপাশি এই ঘটনায় বাড়ির মালিক, ভাড়াটিয়া এবং বিস্ফোরক সরবরাহকারী চক্রের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। নলহাটি থানা পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে এবং এই চক্রের শিকড়ে পৌঁছতে একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande