সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে বেলিয়াবেড়া থানায় রক্তদান শিবির, রক্ত দিলেন ৭৫ জন পুলিশকর্মী
ঝাড়গ্রাম, ২৯ জুলাই (হি.স.): সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বেলিয়াবেড়া থানার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, ঝাড়গ্রামের পুলিশ সুপার
সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে বেলিয়াবেড়া থানায় রক্তদান শিবির, রক্ত দিলেন ৭৫ জন পুলিশকর্মী


ঝাড়গ্রাম, ২৯ জুলাই (হি.স.): সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বেলিয়াবেড়া থানার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সন্দীপ সেন, ডিএসপি (সদর) সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি নীলু মণ্ডলসহ জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

এদিনের শিবিরে প্রায় ৭৫ জন পুলিশ আধিকারিক, পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার ও অন্যান্য কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তদানের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে রক্তের সংকট দূর করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা রক্তদাতাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজসেবামূলক কর্মসূচিতে একইভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande