ঝাড়গ্রামে গাছে চারা দেখতে গিয়ে সাপের সামনে প্রৌঢ়, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার
ঝাড়গ্রাম, ২৯ জুলাই (হি.স.): বাড়ির পাশে লাগানো আম ও কলার চারা দেখতে গিয়ে অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন কুন্ডলডিহি গ্রামের এক বাসিন্দা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার পুকুরিয়া এলাকার কুন্ডলডিহি গ্রামে। স্থানীয় সূত্রে জানা
ঝাড়গ্রামে গাছে চারা দেখতে গিয়ে সাপের সামনে প্রৌঢ়, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার


ঝাড়গ্রাম, ২৯ জুলাই (হি.স.): বাড়ির পাশে লাগানো আম ও কলার চারা দেখতে গিয়ে অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন কুন্ডলডিহি গ্রামের এক বাসিন্দা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার পুকুরিয়া এলাকার কুন্ডলডিহি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা সন্দীপ মাহাতো তাঁর বাড়ির পাশে আম ও কলা গাছের বাগান দেখতে গিয়েছিলেন। বাগানের একটি গাছের কাছে পৌঁছতেই পায়ে থাকা চপ্পলে একটি সাপ স্পর্শ করে। তিনি সঙ্গে সঙ্গে সরে গেলে সাপটি দ্রুত সেখান থেকে চলে যায়। এরপরই বনদফতরে খবর দেওয়া হয়।

বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা ধরে তল্লাশি চালালেও সাপটির খোঁজ মেলেনি। পরে সন্দীপবাবু নিজেই আবার খুঁজতে গিয়ে ফের সাপটির সামনে পড়েন। সৌভাগ্যবশত সাপটি কোনো আক্রমণ না করে শান্ত ছিল। এরপর বনকর্মীদের সহায়তায় সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

সাপটিকে না মেরে বনদপ্তরের হাতে তুলে দেওয়ায় এলাকাবাসী তাঁর এই সচেতনতাকে সাধুবাদ জানিয়েছেন। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যপ্রাণী ও মানুষের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত বনদপ্তরকে খবর দেওয়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande