সাত দফা দাবিতে পুরশুড়ায় বিডিও অফিসে স্মারকলিপি জমা মিড ডে মিল কর্মীদের
আরামবাগ, ২৯ জুলাই (হি.স.): সাত দফা দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বুধবার পুরশুড়া বিডিও অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে সংগঠনের জেলা কমিটির নেত্রী করুণা পোড়েল, সান্তনা পাত্রসহ অন্যান্য নেতৃত্ব
মিড ডে মিল ইউনিয়নের ডেপুটেশন


আরামবাগ, ২৯ জুলাই (হি.স.): সাত দফা দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বুধবার পুরশুড়া বিডিও অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে সংগঠনের জেলা কমিটির নেত্রী করুণা পোড়েল, সান্তনা পাত্রসহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। পাশাপাশি পুরশুড়া ব্লকের প্রায় ১৫০ জন মিড ডে মিল কর্মী এদিনের কর্মসূচিতে অংশ নেন।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেত্রী অর্চণা মণ্ডল, সেবা সাহাসহ অন্যান্য নেতৃত্ব।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের সাত দফা দাবির মধ্যে অন্যতম হল— মিড ডে মিল পরিচালনার দায়িত্ব ইসকনের মতো কোনো বেসরকারি সংস্থার হাতে তুলে না দেওয়া, উৎসবকালীন ভাতা চালু করা, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা এবং অবসরের সময় এককালীন আর্থিক সহায়তা প্রদানসহ কর্মীদের বিভিন্ন সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা।

দাবিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে জোরালো আবেদন জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande