জিএমসিএইচ-এর প্লাস্টিক সার্জারি বিভাগে সিলিঙের চাঙর পড়ে জখম চার রোগী
গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ)-এর প্লাস্টিক সার্জারি বিভাগের একটি ওয়ার্ডে ছাদের একটি অংশের চাঙর ভেঙে পড়ে চারজন রোগী আহত হয়েছেন। এ ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। জানা গেছে, আজ বৃহস্পতিবার চিক
জিএমসিএইচ-এর প্লাস্টিক সার্জারি বিভাগ (ফাইল ফটো)


গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ)-এর প্লাস্টিক সার্জারি বিভাগের একটি ওয়ার্ডে ছাদের একটি অংশের চাঙর ভেঙে পড়ে চারজন রোগী আহত হয়েছেন। এ ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়।

জানা গেছে, আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন রোগীদের ওপর আচমকা ছাদের একটি অংশের চাঙর ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে বিভাগজুড়ে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ও হইহুল্লোরের সৃষ্টি হয়। হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আহত চার রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

মেডিক্যালে যাঁরা নিয়মিত আসা-যাওয়া করেন তাঁরা বলেছেন, জিএমসিএইচ-এর প্লাস্টিক সার্জারি বিভাগের ছাদের অবস্থা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। সময়মতো মেরামত ও রক্ষণাবেক্ষণের অভাবে আজ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন তাঁরা।

এ ঘটনায় অসমের অন্যতম প্রধান সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিএমসিএইচ-এর পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ছাদ ধসের প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande