
কলকাতা, ৩০ জুলাই (হি. স. ) : “আজ আমাদের প্রিয় 'ছোড়দা', প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় শ্রী সোমেন মিত্র মহাশয়ের প্রয়াণ দিবস।” বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে লিখলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন আর এক সভাপতি অধীর চৌধুরী।
অধীরবাবু লিখেজেন, “বাংলার রাজনীতিতে তিনি ছিলেন এক অভিভাবকতুল্য ব্যক্তিত্ব।
সুদীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় কর্মীদের সংগঠিত রাখতে তাঁর নেতৃত্ব ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বহু কঠিন পরিস্থিতিতে তাঁর দূরদর্শিতা ও অভিজ্ঞ দিকনির্দেশনা দলকে পথ দেখিয়েছে।
আজকের এই দিনে তাঁর স্মৃতির প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। সোমেনদা, আপনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত