(আপডেট) গ্রেফতার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার
বীরভূম, ৩০ জুলাই (হি. স. ) : অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে বুধবারই সাড়ে ২৮ কোটি টাকা উদ্ধার হয়। পাওয়া যায় ১৫ কেজি সোনাও। তার পরে রাতভর চলে ‘সিজ়ার লিস্ট’ তৈরির কাজ। বৃহস্পতিবার অভিযুক্ত মিনারকে গ্রেফতার কর
(আপডেট) গ্রেফতার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার


বীরভূম, ৩০ জুলাই (হি. স. ) : অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে বুধবারই সাড়ে ২৮ কোটি টাকা উদ্ধার হয়। পাওয়া যায় ১৫ কেজি সোনাও। তার পরে রাতভর চলে ‘সিজ়ার লিস্ট’ তৈরির কাজ। বৃহস্পতিবার অভিযুক্ত মিনারকে গ্রেফতার করা হয়েছে।

এদিন সকালে ট্রাঙ্ক ভর্তি সেই টাকা এবং সোনা বাজেয়াপ্ত করে নিয়ে যান তদন্তকারীরা। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় মিনারকেও।

বীরভূমের পুলিশ সুপার বিদীত রাজ বুন্দেশ ইতিমধ্যে জানিয়েছেন, তল্লাশির সময়ে মিনার স্বীকার করেছেন এই টাকা এবং সোনা টুলু মণ্ডলের অপরাধমূলক সিন্ডিকেটের।

যদিও এই বিপুল পরিমাণ টাকার উৎস কী, কোথা থেকে এল এই টাকা, এই টাকা কার,

সাংবাদিকদের এই সব প্রশ্নের উত্তর দেননি মিনার। অন্য দিকে, মিনারের পুত্রের দাবি, বাড়িতে এই বিপুল পরিমাণ সোনা এবং নগদ থাকার কথা তিনি জানতেনই না।

প্রসঙ্গত,গত মঙ্গলবার মহম্মদবাজার থানার আধিকারিকেরা সাত জন ডাকাতকে গ্রেফতার করেন। ওই ডাকাতদলের সূত্র ধরেই অনুব্রত-ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে টাকা ও সোনার ‘খনির’ হদিস পান তদন্তকারীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande