
কলকাতা, ৩০ জুলাই (হি.স.): বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক চালক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর এলাকায়। জানা গেছে, মৃতের নাম অভিরূপ সরকার। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাইক নিয়ে যাচ্ছিলেন অভিরূপবাবু। ঠিক সেই সময় ডায়মন্ড হারবার রুটের একটি বাস দ্রুত গতিতে এসে তাঁর স্কুটারের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ