(আপডেট) বেহালায় দুই বাসের রেষারেষির জেরে মৃত্যু বাইক চালকের
কলকাতা, ৩০ জুলাই (হি.স.): রেষারেষি আর বেপরোয়া গতির বলি হলেন এক বাইক চালক। বৃহস্পতিবার সকালে বেহালার ডায়মন্ড হারবার রোডে দুই বেসরকারি বাসের রেষারেষির মাঝে পড়ে প্রাণ হারালেন এক বাইক চালক। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে
(আপডেট) বেহালায় দুই বাসের রেষারেষির জেরে মৃত্যু বাইক চালকের


কলকাতা, ৩০ জুলাই (হি.স.): রেষারেষি আর বেপরোয়া গতির বলি হলেন এক বাইক চালক। বৃহস্পতিবার সকালে বেহালার ডায়মন্ড হারবার রোডে দুই বেসরকারি বাসের রেষারেষির মাঝে পড়ে প্রাণ হারালেন এক বাইক চালক। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা নাগাদ বেহালা চৌরাস্তার কাছে শিমুলতলা বাজার সংলগ্ন টেলিফোন এক্সচেঞ্জের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডায়মন্ড হারবার রোড ধরে তখন দুটি বেসরকারি বাস একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতায় মেতেছিল। ঠিক সেই সময় ধর্মতলা-ডায়মন্ড হারবার রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা একটি চলন্ত বাইককে ধাক্কা মারে। তাতেই গুরুতর জখম হন ওই বাইক চালক| খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেহালা থানার পুলিশ। তড়িঘড়ি বাইক চালককে উদ্ধার করে কাছের বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। তবে শেষরক্ষা হয়নি; হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেহালা ও ডায়মন্ড হারবার রুটে যাত্রী তোলার জন্য বাসগুলির রেষারেষি প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নজরদারির অভাবেই যান চালকদের এই বাড়বাড়ন্ত এবং তার জেরে প্রাণ হারাতে হচ্ছে। ঘটনার পর থেকেই দু'টি বাসের চালক পলাতক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বাস চালকদের চিহ্নিত করার কাজ চলছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande