অমরাবতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১, আহত ১০
মুম্বই, ৩০ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের অমরাবতী জেলায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে অমরাবতী উপ-জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,
অমরাবতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১, আহত ১০


মুম্বই, ৩০ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের অমরাবতী জেলায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে অমরাবতী উপ-জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দরিয়াপুর-অমরাবতী সড়কের লক্ষাপুর গ্রামের কাছে মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্ট (এসটি)-এর একটি যাত্রিবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দু’টি গাড়ির সামনের অংশই দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালকের পা গাড়ির কেবিনে আটকে যায়। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের সদস্যরা ট্রাকের কাচ ভেঙে তাঁকে বাইরে বের করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দরিয়াপুর থানার পুলিশ।

পুলিশ মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একইসঙ্গে আহতদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দরিয়াপুর থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande