শিবসাগর ও যোরহাটের বন্যাকবলিত এলাকা পরিদর্শন রাজ্যপালের, ত্রাণশিবিরে সময় কাটান দুর্গতদের সঙ্গে
গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য বন্যাকবলিত শিবসাগর ও যোরহাট জেলা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং চলমান ত্রাণ ও উদ্ধারকাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন। আজ বৃহস্পতিবার শিবসাগর, চড়াইদেও এবং যোরহাট জেলায় বন্যাপ্রবণ এলাকাগুল
আকাশপথে বন্যা পরিস্থিতির সমীক্ষা করছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য


ত্ৰাণশিবিরে রাজ্যপাল


শিবিরে বন্যার্তদের ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন রাজ্যপাল


ত্ৰাণশিবিরে কচিকাঁচাদের সঙ্গে রাজ্যপাল


দুই মন্ত্রীকে সঙ্গে নিয়ে বন্যার্ত এবং প্রশাসনিক কর্তাদের মধ্যে রাজ্যপাল


গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য বন্যাকবলিত শিবসাগর ও যোরহাট জেলা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং চলমান ত্রাণ ও উদ্ধারকাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন। আজ বৃহস্পতিবার শিবসাগর, চড়াইদেও এবং যোরহাট জেলায় বন্যাপ্রবণ এলাকাগুলি হেলিকপ্টারে করে আকাশপথে সমীক্ষা করেছেন রাজ্যপাল।

শিবসাগর সফরে রাজ্যপাল লক্ষ্মীনগর ত্রাণশিবির এবং শিবসাগর হাইস্কুল ত্রাণশিবির পরিদর্শন করেন। সেখানে তিনি বন্যাদুর্গত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগের কথা শোনেন এবং ত্রাণশিবিরে খাদ্য, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, স্যানিটেশন সহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি শিবিরে আশ্রিতদের মধ্যে ত্রাণসামগ্রীও বিতরণ করেন।

দুর্গতদের উদ্দেশে রাজ্যপাল বলেন, অসম সরকার তাঁদের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের বন্যা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন এবং রাজ্যকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

রাজ্যপাল জেলা প্রশাসনকে নির্দেশ দেন, ত্রাণশিবিরে অবস্থানরত শিশু, মহিলা, স্তন্যদায়ী মা, প্রবীণ নাগরিক এবং পড়ুয়াদের প্রয়োজনের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কোনও ক্ষতিগ্রস্ত পরিবার যেন প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয় এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত মানবিকতা ও দক্ষতার সঙ্গে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এদিন রাজ্যপাল সংকটের সময় নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য জেলা প্রশাসন, দুর্যোগ মোকাবিলা বাহিনী, নিরাপত্তা বাহিনী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করে দ্রুত ও কার্যকরভাবে প্রতিটি দুর্গত মানুষের কাছে ত্রাণ ও পুনর্বাসনের সুবিধা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

রাজ্যপালের সফরে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্ত, শিবসাগর জেলার অভিভাবক মন্ত্রী বিমল বরা, অসম সরকারের ঊর্ধ্বতন আধিকারিক এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande