
কলকাতা, ৩০ জুলাই (হি. স.) : “কর্মীদের বন্ধু আর সংগঠনের মানুষ হিসেবে কাজ করতে চেয়েছেন। আমার জীবনের কঠিন সময়েও পাশে ছিলেন, খোঁজ নিয়েছেন নিয়মিত। সোমেন মিত্র নামটাই একটা ভালো লাগার নাম।” বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এভাবে স্মৃতিতর্পণ করলেন তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ।
কুনাল লিখেছেন, “সোমেন মিত্র। প্রয়াণ দিবসে প্রণাম। মিস করি প্রবলভাবে। অন্যরকম মানুষ। হয়ত কোনো কারণে দলবদল করেছিলেন, কিন্তু সেটা ক্ষমতার জন্য নয়। মনে রাখুন, ২০০০৯ সালে লোকসভার পর মমতাদি ওঁকে কেন্দ্রীয় মন্ত্রী হতে বলেছিলেন। সোমেনদা সবিনয়ে জানিয়ে দেন তিনি সেটি হবেন না। একশ্রেণীর নেতা চিরকাল সোমেন-মমতা দূরত্ব তৈরি করাতে ব্যস্ত ছিলেন। দুজনে কিন্তু পরস্পরকে অত দূরত্বের চোখে দেখতেন না। সোমেনদার তৃণমূলে যাওয়া (তৃণমূল তখন ক্ষমতায় ছিল না। 2006-এর পর কঠিন লড়াই চলছিল), কংগ্রেসে ফেরা একটা প্রাকৃতিক নিয়মের মত ঘটনা। পরিবর্তনের সময়টা সোমেনদার মমতাদির পাশে থাকা তৃণমূলের পক্ষে ইতিবাচক ফ্যাক্টর হয়ে ছিল। গ্ল্যামারের রাজনীতি মানুষটা করেননি।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত