প্রধানমন্ত্রীর আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরও একটি এফআইআর
পশ্চিম বর্ধমান, ৩০ জুলাই (হি. স.): অভিনেত্রী ও সামাজিক কর্মী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে হীরাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে যে, ২০২৬ সালের ২৪ জুলাই কলকাতায় আয়োজিত একটি জনসমাবেশে তিনি ভারতের প
প্রধানমন্ত্রীর আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরও একটি এফআইআর


পশ্চিম বর্ধমান, ৩০ জুলাই (হি. স.): অভিনেত্রী ও সামাজিক কর্মী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে হীরাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে যে, ২০২৬ সালের ২৪ জুলাই কলকাতায় আয়োজিত একটি জনসমাবেশে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপত্তিকর, অশ্লীল ও অপমানজনক পোস্টার প্রকাশ্যে প্রদর্শন করেছেন।

অভিযোগকারী গৌরব বন্দ্যোপাধ্যায়ের দাবি, ওই সমাবেশ চলাকালীন শ্রীলেখা মিত্র উক্ত পোস্টারটি হাতে নিয়ে ক্যামেরার সামনে প্রদর্শন করেছিলেন, যার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অভিযোগে আরও বলা হয় যে, এই কাজটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে এবং এর ফলে প্রধানমন্ত্রীর পদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে।

অভিযোগে পুলিশের কাছে বিষয়টি তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে এই মামলায় পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত সপ্তাহে কলকাতায় হওয়া বিক্ষোভ চলাকালীন শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আপত্তিকর পোস্টার ওড়ানোর অভিযোগ ওঠে। এর আগেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতায় তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande