অমরনাথ যাত্রী বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা ১,৬০৫ জন তীর্থযাত্রী
জম্মু, ৩১ জুলাই (হি.স.): অমরনাথ যাত্রার ২৪তম দফায় শুক্রবার ভোরে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে ১,৬০৫ জন তীর্থযাত্রী বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দেন। তাঁদের যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর সড়ক মেরামতির কাজের জন্য জম্মু-শ্রীনগর জাতীয় সড
অমরনাথ যাত্রী বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা ১,৬০৫ জন তীর্থযাত্রী


জম্মু, ৩১ জুলাই (হি.স.): অমরনাথ যাত্রার ২৪তম দফায় শুক্রবার ভোরে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে ১,৬০৫ জন তীর্থযাত্রী বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দেন। তাঁদের যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর সড়ক মেরামতির কাজের জন্য জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (এনএইচ-৪৪)-এ যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

যৌথ পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, ২৪তম দফার এই যাত্রায় মোট ৫৪টি গাড়ি ব্যবহার করা হয়। এর মধ্যে ছিল ৩৮টি বাস, সাতটি মাঝারি আকারের যান এবং নয়টি হালকা মোটরযান। যাত্রীদের মধ্যে ছিলেন ১ হাজার ২১৫ জন পুরুষ, ৩৩৫ জন মহিলা, ৪৮ জন সাধু, পাঁচজন সাধ্বী এবং সাধুদের সঙ্গে থাকা দুই শিশু। এবারের যাত্রায় ভগবতী নগর বেস ক্যাম্প থেকে রওনা দেওয়া তীর্থযাত্রীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৮০৬ জন।

প্রশাসন জানিয়েছে, উধমপুর ও রামবান জেলার একাধিক স্পর্শকাতর এলাকায় রাস্তা মেরামত, ধস সরানো এবং ঢাল শক্তিশালী করার কাজের জন্য এনএইচ-৪৪-এ যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে তার আগেই অমরনাথ যাত্রীদের এই কনভয় সংশ্লিষ্ট অংশ নিরাপদে অতিক্রম করে যায়। প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, সড়ক চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত এই পথে যাত্রা এড়িয়ে চলতে। পাশাপাশি গুজবে কান না দিয়ে যাত্রার আগে ট্রাফিক পুলিশের সরকারি ওয়েবসাইট, এক্স (টুইটার) হ্যান্ডেল, ফেসবুক পেজ বা সংশ্লিষ্ট ট্রাফিক কন্ট্রোল ইউনিটের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande