বন্যা : শাহের সঙ্গে বৈঠক অসমের বিজেপি সাংসদদের
বন্যাপ্রভাবিত কৃষকদের অগ্রিম ১০০ দিনের মজুরি প্রদানের দাবি, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.) : অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আজ শুক্রবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র
বন্যা-পরবৰ্তী কৃষিক্ষেত


বন্যাপ্রভাবিত কৃষকদের অগ্রিম ১০০ দিনের মজুরি প্রদানের দাবি, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.) : অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আজ শুক্রবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন অসমের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) টিকিটে নির্বাচিত সাংসদদের এক প্রতিনিধিদল।

বৈঠকে প্রতিনিধিদল রাজ্যের বন্যাজনিত ব্যাপক ক্ষয়ক্ষতি এবং দুর্গত মানুষের দুর্ভোগের বিস্তারিত চিত্র স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরেছে। একই সঙ্গে ‘বিকশিত ভারত গ্রামীণ রোজগার নিশ্চয়তা ও জীবিকা অভিযান’ (ভিবি-জি রাম জি) প্রকল্পের অধীনে বন্যায় প্ৰভাবিত কৃষকদের পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনের স্বার্থে অগ্রিম ১০০ দিনের মজুরি প্রদানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়।

প্রতিনিধিদলের আবেদনের প্রেক্ষিতে অমিত শাহ কেন্দ্রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্ৰমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন, বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন, যাতে দুর্গত এলাকাগুলিতে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া যায়।

প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, বিজেপির অসম প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া, কামাখ্যা প্রসাদ তাসা, পরিমল শুক্লবৈদ্য, বিজুলি কলিতা মেধি সহ রাজ্যের আরও কয়েকজন বিজেপি সাংসদ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande