ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন শাহজাদ পুনাওয়ালার
নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা দলীয় প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তাঁর পদত্যাগ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ
ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন শাহজাদ পুনাওয়ালার


ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন শাহজাদ পুনাওয়ালার


নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা দলীয় প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তাঁর পদত্যাগ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

শাহজাদ পুনাওয়ালা প্রথমে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সালে কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেছিলেন যে, রাহুল গান্ধীর বিরুদ্ধে অন্য কোনও প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার প্রকৃত সুযোগ ছিল না। এরপর তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর সর্বভারতীয় মুখপাত্র হিসেবে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে দলের অবস্থান তুলে ধরতেন তিনি। টেলিভিশন বিতর্ক ও সাংবাদিক বৈঠকে বিজেপির অন্যতম পরিচিত মুখ ছিলেন শাহজাদ পুনাওয়ালা।

পদত্যাগের পর তিনি নিজের সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলের বায়োও পরিবর্তন করেছেন। সেখানে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র পরিচয় মুছে দিয়ে নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'লাইফলং সাপোর্টার' (আজীবন সমর্থক) হিসেবে উল্লেখ করেছেন। নতুন বায়োতে তিনি লিখেছেন— 'ধর্ম- ইসলাম, সংস্কার-হিন্দু, আদর্শ-ভারতীয়, লেখক-'জিএসটি কি যাত্রা' লাইফ লং ফলোয়ার অফ নরেন্দ্র মোদী' .

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande