বোমা হামলার হুমকি, খালি করা হলো পঞ্চকুলা জেলা আদালত
পঞ্চকুলা, ৩১ জুলাই (হি.স.): শুক্রবার হরিয়ানার পঞ্চকুলা জেলা আদালতে বোমা হামলার হুমকির জেরে আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি আদালত চত্বর খালি করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে আদালতের কর্মী, আইনজীবী এবং সাধারণ মানুষ-সহ সকলকেই দ্রুত নিরা
বোমা হামলার হুমকি, খালি করা হলো পঞ্চকুলা জেলা আদালত


পঞ্চকুলা, ৩১ জুলাই (হি.স.): শুক্রবার হরিয়ানার পঞ্চকুলা জেলা আদালতে বোমা হামলার হুমকির জেরে আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি আদালত চত্বর খালি করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে আদালতের কর্মী, আইনজীবী এবং সাধারণ মানুষ-সহ সকলকেই দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াড। আদালত চত্বরের প্রতিটি স্থানে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো আদালত চত্বরে নজরদারি জোরদার করা হয়েছে| তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande