
হাফলং (অসম), ৩১ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর হাফলং থানার অন্তর্গত লোয়ার হাফলং এলাকায় ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে আজ শুক্রবার একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিশুটির বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস বলে ধারণা করছে পুলিশ। পুলিশের সন্দেহ, অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শিশুটির মৃতদেহটি ওই স্থানে ফেলে রেখে গিয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি দেখে সঙ্গে সঙ্গে হাফলং থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশের এক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে হাফলং থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এদিকে, শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে তদন্তকারী দল।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব