বঙাইগাঁওয়ে আটক গরু-বোঝাই গাড়ি, পরে ছেড়ে দেওয়ায় উঠল প্রশ্ন
বঙাইগাঁও (অসম), ৩১ জুলাই (হি.স.) : বঙাইগাঁও জেলার দনকিনামারীতে গরু-বোঝাই একটি গাড়ি আটক করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এএস ০৭ এসসি ৩৫৪১ নম্বরের একটি টাটা মোবাইল গাড়িতে নয়টি গবাদি পশু পরিবহণ করা হচ্ছিল। স্থানীয়রা গাড়িটি আটক করে পশুগুলির পরিবহণ
বঙাইগাঁওয়ে আটক গরু-বোঝাই গাড়ি, পরে ছেড়ে দেওয়ায় উঠল প্রশ্ন


বঙাইগাঁও (অসম), ৩১ জুলাই (হি.স.) : বঙাইগাঁও জেলার দনকিনামারীতে গরু-বোঝাই একটি গাড়ি আটক করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এএস ০৭ এসসি ৩৫৪১ নম্বরের একটি টাটা মোবাইল গাড়িতে নয়টি গবাদি পশু পরিবহণ করা হচ্ছিল। স্থানীয়রা গাড়িটি আটক করে পশুগুলির পরিবহণ সংক্রান্ত নথিপত্র বা রসিদে অসংগতির অভিযোগ তোলেন।

খবর পেয়ে বরঘোলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি সহ গবাদি পশুগুলিকে নিজেদের হেফাজতে নেয়। তবে স্থানীয়দের অভিযোগ, পরবর্তী সময়ে বরঘোলা পুলিশ রহস্যজনক কারণে আটক গাড়ি ও গবাদি পশুগুলিকে ছেড়ে দিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দিন-রাত অবাধে গবাদি পশু পাচার চললেও তা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁদের সন্দেহ, এই চক্রের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগ থাকতে পারে। এমন-কি পুলিশকে প্রভাবিত করে একটি বড়সড় গবাদি পশু পাচারচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বলেও এলাকায় নানা আলোচনা চলছে।

তবে স্থানীয়দের এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande