ভদ্রেশ্বরের কাছে লাইনচ্যুত ইঞ্জিনের চাকা, হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল
হুগলি, ৩১ জুলাই (হি.স.): লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন| আর তার জেরে শুক্রবার সকালে ব্যস্ত সময়ে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ভদ্রেশ্বর স্টেশনের কাছে একটি মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়। ইঞ্জিনটির দুটি চাকা
ভদ্রেশ্বরের কাছে লাইনচ্যুত ইঞ্জিনের চাকা, হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল


হুগলি, ৩১ জুলাই (হি.স.): লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন| আর তার জেরে শুক্রবার সকালে ব্যস্ত সময়ে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ভদ্রেশ্বর স্টেশনের কাছে একটি মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়। ইঞ্জিনটির দুটি চাকা লাইনচ্যুত হয় বলে জানা গেছে।

এই ঘটনার জেরে আপ ও রিভার্স উভয় লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। ডাউন লাইনে ট্রেন চললেও, তা দেরিতে চলে বলে জানা গেছে। ফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা। শুক্রবার সকালে ব্যান্ডেলের দিকে একটি মালগাড়ি যাচ্ছিল। সেই সময় ইঞ্জিন বেলাইন হয়ে যায় বলে খবর। ইঞ্জিনটিকে লাইনে তোলার কাজ শুরু হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande