মেরামতির কাজ চলায় বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, যাত্রীদের সতর্কবার্তা ট্রাফিক পুলিশের
জম্মু, ৩১ জুলাই (হি.স.): জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (এনএইচ-৪৪) এখনও বন্ধ রয়েছে বলে শুক্রবার জানাল জম্মু-কাশ্মীর ট্রাফিক পুলিশ। সড়ক মেরামতির কাজ চলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের প্রকা
মেরামতির কাজ চলায় বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, যাত্রীদের সতর্কবার্তা ট্রাফিক পুলিশের


জম্মু, ৩১ জুলাই (হি.স.): জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (এনএইচ-৪৪) এখনও বন্ধ রয়েছে বলে শুক্রবার জানাল জম্মু-কাশ্মীর ট্রাফিক পুলিশ। সড়ক মেরামতির কাজ চলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রাফিক পুলিশের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, উধমপুর জেলার জাখেনি এবং রামবান জেলার গঙ্গরু-বনিহাল অংশে রাস্তা সংস্কারের কাজ চলছে। এই কারণে এনএইচ-৪৪-এ সব ধরনের যানবাহন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, সড়ক চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত এই পথে যাত্রা এড়িয়ে চলতে। পাশাপাশি গুজবে কান না দিয়ে যাত্রার আগে ট্রাফিক পুলিশের সরকারি ওয়েবসাইট, এক্স (টুইটার) হ্যান্ডেল, ফেসবুক পেজ বা সংশ্লিষ্ট ট্রাফিক কন্ট্রোল ইউনিটের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande