(আপডেট) হাওড়ায় তারকেশ্বর লোকালের প্যান্টোগ্রাফ ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত, ভোগান্তিতে নিত্যযাত্রীরা
কলকাতা, ৩১ জুলাই (হি.স.): হাওড়া স্টেশনের অদূরে আপ তারকেশ্বর লোকালের প্যান্টোগ্রাফ ছিঁড়ে যাওয়ায় শুক্রবার দুপুরে ব্যাপক রেল বিপর্যয় দেখা দেয়। রেল সূত্রের খবর, দুপুর প্রায় ২টো নাগাদ ট্রেনটি হাওড়া স্টেশন ছাড়ার পর প্রায় ১০০ মিটার এগোতেই হঠাৎ প্য
(আপডেট) হাওড়ায় তারকেশ্বর লোকালের প্যান্টোগ্রাফ ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত, ভোগান্তিতে নিত্যযাত্রীরা


কলকাতা, ৩১ জুলাই (হি.স.): হাওড়া স্টেশনের অদূরে আপ তারকেশ্বর লোকালের প্যান্টোগ্রাফ ছিঁড়ে যাওয়ায় শুক্রবার দুপুরে ব্যাপক রেল বিপর্যয় দেখা দেয়। রেল সূত্রের খবর, দুপুর প্রায় ২টো নাগাদ ট্রেনটি হাওড়া স্টেশন ছাড়ার পর প্রায় ১০০ মিটার এগোতেই হঠাৎ প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনটি লাইনের উপর দাঁড়িয়ে পড়ে। এর জেরে হাওড়া স্টেশনে ঢোকার মুখে একাধিক লাইন অবরুদ্ধ হয়ে যায় এবং আপ ও ডাউন—দুই দিকেই ট্রেন চলাচল ব্যাহত হয়।​সবচেয়ে বেশি প্রভাব পড়ে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ট্রেন পরিষেবায়। বহু লোকাল ট্রেন লিলুয়া স্টেশন-সংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ আটকে থাকে। চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। অনেকে সময় বাঁচাতে এবং গন্তব্যে পৌঁছতে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন ধরে হেঁটে হাওড়া স্টেশনের দিকে রওনা দেন।​ঘটনাস্থলে দ্রুত পৌঁছে মেরামতির কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ত্রুটি সারানো সম্ভব হয়। দুপুর সাড়ে ৩টে নাগাদ বিকল ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। যদিও ততক্ষণে বিভিন্ন শাখার একাধিক লোকাল নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande